ATN
শিরোনাম
  •  

নরসিংদীতে বিয়ে বাড়িতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

         
নরসিংদীতে বিয়ে বাড়িতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নরসিংদীতে বিয়ে বাড়িতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নরসিংদীর রায়পুরায় বিয়ে বাড়িতে বেড়াতে গিয়ে বিলের পানিতে গোসল করতে নেমে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হল- শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর পূর্বপাড়া এলাকার নুরুজ্জামানের মেয়ে জান্নাতি আক্তার (৮), চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকার সাদ্দাম মিয়ার মেয়ে লামিয়া আক্তার রিতা (৭)। এর মধ্যে লামিয়া স্থানীয় একটি মাদরাসা ও জান্নাতি প্রাইমারি স্কুলের শিক্ষার্থী।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে নানাবাড়ি ভেলুয়ারচরে বেড়াতে আসে শিশু লামিয়া আক্তার। পরে সেখানে শিশু জান্নাতির সঙ্গে বাড়ির পাশের একটি বিলে গোসল করতে নামে। এক পর্যায়ে সাঁতার না জানায় তারা পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পরে বিকেলে ময়নাতদন্ত ছাড়াই পরিবার মরদেহ নিয়ে যায়।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শীলা বলেন, দুপুরের দিকে ভেলুয়ারচর থেকে পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ