সংঘাত এড়াতে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকুন: বিএনপির প্রতি জামায়াতের আহ্বান
দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠার জন্য যে গণভোট অনুষ্ঠিত হয়েছে, তার রায় মেনে সংবিধান সংস্কার কার্যকর করা হলে বর্তমান সংকটের সমাধান হবে। তিনি বলেন, তা না হলে রাজপথে আন্দোলনে যাওয়া ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প থাকবে না।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি সরকারের বিষয় এবং আইনি প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। সরকারই তার দলীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে, তাই এ বিষয়ে সিদ্ধান্তও সরকারকেই নিতে হবে।
জুলাই-আগস্টের ঘটনাপ্রবাহের প্রসঙ্গ টেনে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সে সময় সাধারণ মানুষের ওপর হত্যা, নির্যাতন ও বর্বরতার যে ঘটনা ঘটেছে, তার ক্ষত এখনও শুকায়নি। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, স্বৈরাচারী সরকার সংবিধান ও মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ছিল না। জনগণের আন্দোলনের মুখে তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। বাংলাদেশে তাদের রাজনৈতিক অধিকার থাকবে কি না, সে সিদ্ধান্ত জনগণই নেবে। এটি কোনো একক রাজনৈতিক দলের সিদ্ধান্ত হতে পারে না। তার দাবি, জুলাই গণঅভ্যুত্থান এবং গণভোটের রায় প্রমাণ করেছে যে দেশের মানুষ ফ্যাসিবাদী রাজনীতিকে আর গ্রহণ করতে চায় না।
ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করতে গিয়ে গোলাম পরওয়ার বলেন, তিনি দিল্লিতে আশ্রয় পেয়েছেন এবং বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে অতীতে বাইরের প্রভাব ছিল বলে অভিযোগ করেন। পাশাপাশি তিনি দাবি করেন, আন্তর্জাতিক আইন, বন্দি বিনিময় আইন ও জেনেভা কনভেনশনের নীতিমালা উপেক্ষা করে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিয়ে ভারতে অবস্থানের সুযোগ দেওয়া হয়েছে, যা স্বাভাবিক বলে মনে করা যায় না।
নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর সংগঠক মো. ইব্রাহিম ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সদস্য সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আ ফ ম আব্দুস সাত্তার, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মশিউল আলমসহ দলের অন্যান্য নেতারা।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স