বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। তবে এই ম্যাচটি শুধু শিরোপা ধরে রাখার লড়াই নয়, আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির জন্যও হতে পারে ইতিহাস গড়ার মঞ্চ। মাঠে নামলেই তার সামনে থাকবে একাধিক ব্যক্তিগত ও দলীয় রেকর্ড স্পর্শ ও ভাঙার সুযোগ।
৩৯ বছর ২৫ দিন বয়সে বিশ্বকাপের ফাইনালে খেলতে নামবেন মেসি। গোলরক্ষকদের বাদ দিলে তিনিই হবেন বিশ্বকাপ ফাইনালে অংশ নেওয়া সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড ফুটবলার। আর সামগ্রিকভাবে সবচেয়ে বেশি বয়সে ফাইনাল খেলার রেকর্ডটি এখনও ইতালির কিংবদন্তি গোলরক্ষক দিনো জফের দখলে।
স্পেনের বিপক্ষে এটি হবে মেসির তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। এর মধ্য দিয়ে তিনি আর্জেন্টিনার প্রথম অধিনায়ক হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনালে দলকে নেতৃত্ব দেওয়ার কীর্তি গড়বেন। এর আগে ডিয়েগো ম্যারাডোনা দুইবার ফাইনালে আর্জেন্টিনার অধিনায়কত্ব করেছিলেন। বিশ্ব ফুটবলে এর আগে শুধু ব্রাজিলের কিংবদন্তি কাফুই তিনটি বিশ্বকাপ ফাইনালে অধিনায়কত্ব করেছেন।
ফাইনালে জয় পেলে মেসির ঝুলিতে যোগ হবে আরও কয়েকটি ঐতিহাসিক অর্জন। তিনি হবেন বিশ্বকাপ ইতিহাসের প্রথম অধিনায়ক, যিনি দুইবার শিরোপা জয়ের স্বাদ পাবেন। একই সঙ্গে ব্রাজিল ও ইতালির পর তৃতীয় দেশ হিসেবে আর্জেন্টিনা টানা দুটি বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করবে। এছাড়া টানা দুই বিশ্বকাপজয়ী সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হওয়ার রেকর্ডও গড়বেন মেসি।
ব্যক্তিগত গোলের রেকর্ডেও নজর থাকবে এই মহাতারকার দিকে। ফাইনালে একটি গোল করতে পারলেই তিনি বিশ্বকাপ ফাইনালে গোল করা সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হবেন। বর্তমানে এই রেকর্ডটি সুইডেনের নিলস লিডহোমের দখলে। পাশাপাশি একটি গোলই তাকে ১৯৩০ বিশ্বকাপে গিয়ের্মো স্তাবিলের করা এক আসরে আর্জেন্টিনার সর্বোচ্চ আট গোলের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সুযোগ এনে দেবে।
আর দুটি গোল করতে পারলে মেসি পৌঁছে যাবেন এক বিশ্বকাপে ১০ গোলের মাইলফলকে। ইউরোপের বাইরের কোনো ফুটবলারের জন্য যা হবে প্রথম অর্জন। এর আগে এক বিশ্বকাপে ১০ বা তার বেশি গোল করেছেন শুধু জুস্ত ফঁতেন, সান্দর কচিস ও গার্ড মুলার।
২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করেছিলেন মেসি। এবারও ফাইনালে গোল করতে পারলে তিনি বিশ্বকাপ ইতিহাসের ষষ্ঠ ফুটবলার হিসেবে দুটি ভিন্ন ফাইনালে গোল করার কীর্তি গড়বেন। আর দুটি গোল করলে বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ চার গোলের রেকর্ডে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠবেন। হ্যাটট্রিক করতে পারলে গড়বেন নতুন বিশ্বরেকর্ড।
এছাড়া ফাইনালে গোল করে আর্জেন্টিনাকে শিরোপা এনে দিতে পারলে আরও একটি অনন্য রেকর্ডের মালিক হতে পারেন মেসি। বর্তমানে বিশ্বকাপজয়ী দলের হয়ে এক আসরে সর্বোচ্চ আট গোলের রেকর্ডটি ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর দখলে, যা তিনি ২০০২ বিশ্বকাপে গড়েছিলেন। সেই রেকর্ডও ভেঙে দেওয়ার সুযোগ থাকবে আর্জেন্টাইন অধিনায়কের সামনে।
সব মিলিয়ে স্পেনের বিপক্ষে বিশ্বকাপের এই মহারণ শুধু আর্জেন্টিনার শিরোপা রক্ষার লড়াই নয়, লিওনেল মেসির জন্যও হতে পারে রেকর্ডে মোড়া এক ঐতিহাসিক রাত।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স