ATN
শিরোনাম
  •  

কেরানীগঞ্জে র‍্যাবের অভিযান ৭ দালালের কারাদণ্ড

         
কেরানীগঞ্জে র‍্যাবের অভিযান ৭ দালালের কারাদণ্ড

কেরানীগঞ্জে র‍্যাবের অভিযান ৭ দালালের কারাদণ্ড

ঢাকার কেরানীগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে র‍্যাব-১০-এর উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

আটক ব্যক্তিরা হলেন—হানিফ (৪০), উসমান ফারুক মাহিম (২১), মো. রাতুল (২৪), সব্বির (২৫), মোরাদ (২৪), আবুল হাসান (৩৮) ও মো. আরমান (৪৫)।ভ্রাম্যমাণ আদালত হানিফ, উসমান ফারুক মাহিম, মো. রাতুল ও সব্বিরকে ২০ দিন করে, মোরাদ ও আবুল হাসানকে ১৫ দিন করে এবং মো. আরমানকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ছবি
র‍্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার জানান,পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষ যেন কোনো ধরনের প্রতারণা বা মধ্যস্বত্বভোগীদের খপ্পরে না পড়েন, তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দালালচক্র পাসপোর্ট অফিসের সামনে অবস্থান নিয়ে দ্রুত পাসপোর্ট পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করছিল। অনেক ক্ষেত্রে টাকা নেওয়ার পরও পাসপোর্ট না দেওয়া, কিংবা জাল কাগজপত্র সরবরাহের মাধ্যমে গ্রাহকদের হয়রানির অভিযোগও পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতেই র‍্যাব অভিযান চালিয়ে দালালচক্রের সদস্যদের আটক করে।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ