ATN
শিরোনাম
  •  

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

         
শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মার্কেট

সাপ্তাহিক ছুটিতে কেনাকাটার পরিকল্পনা থাকলে বাসা থেকে বের হওয়ার আগে জেনে নিন রাজধানীর কোন কোন এলাকায় আজ দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

আজ শুক্রবার বন্ধ থাকবে বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চানখাঁরপুল এবং গুলিস্তানের দক্ষিণ অংশের দোকানপাট।

এছাড়া বন্ধ থাকবে আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুরের কাপড়ের দোকান, ছোট কাটারা, বড় কাটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেট।

কেনাকাটার পরিকল্পনা থাকলে সংশ্লিষ্ট এলাকার সাপ্তাহিক ছুটির বিষয়টি আগে থেকেই জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট সংবাদ


অন্যান্য সংবাদ