ATN
শিরোনাম
  •  

পদ্মার ২ বাঘাড় বিক্রি হলো সোয়া লাখ টাকায়

         
পদ্মার ২ বাঘাড় বিক্রি হলো সোয়া লাখ টাকায়

পদ্মার ২ বাঘাড় বিক্রি হলো সোয়া লাখ টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদীতে ধরা পড়া দুটি বড় আকারের বাঘাড় মাছ এক লাখ ১৪ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে। মাছ দুটির ওজন ছিল ৫৮ কেজি।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ তথ্য জানান দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের এক মাছ ব্যবসায়ী এ তথ্য জনান।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার পদ্মা নদীর কলাবাগান এলাকায় চালকের জালে ধরা পড়ে ২৬ কেজি ও ৩২ কেজি ওজনের দুইটি বাঘাইড়। পরে ২৬ কেজির বাঘাইড় ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ৪৪ হাজার ২০০ টাকা এবং ৩২ কেজির বাঘাইড় ২ হাজার ২০০ টাকা কেজি দরে ৭০ হাজার ৪০০ টাকাসহ মোট ১ লাখ ১৪ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হয়।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মার বড় বাঘাড় মাছের চাহিদা সব সময়ই বেশি। ভালো দামের আশায় মাছ দুটি কিনেছিলাম। অনলাইনের মাধ্যমে দ্রুত বিক্রি করতে পেরে লাভবান হয়েছি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ