ATN
শিরোনাম
  •  

গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৩ হাজার ২৪৬

         
গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৩ হাজার ২৪৬

গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৩ হাজার ২৪৬

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৭৩ হাজার ২৪৬ জনে পৌঁছেছে। আজ বুধবার বার্তাসংস্থা ওয়াফা স্বাস্থ্য সংশ্লিষ্টদের বরাতে এ তথ্য জানিয়েছে।

এছাড়া দখলদারদের হামলায় আহত হয়েছেন আরও ১ লাখ ৭৩ হাজার ৭২৭ জন।

ওয়াফা জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবরে সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। ওই ‘নামেমাত্র’ যুদ্ধবিরতির মধ্যেও ১ হাজার ১২৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া তাদের হামলায় আহত হয়েছেন আরও ৩ হাজার ৬১৬ জন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের অবৈধ বসতিতে হামলা চালায় হামাস। এরপর ইসরায়েল গাজায় নির্বিচার গণহত্যা শুরু করে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দুইদিনে এক ডজনের বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল। এরমধ্যে গতকাল এক নারী ও ছয় পুলিশ সদস্য প্রাণ হারান। ইসরায়েল এখন গাজার পুলিশ সদস্যদের টার্গেট করছে যেন সেখানে অরাজকতা দেখা দেয়।

সূত্র: আলজাজিরা

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ