দেশকে আরও সবুজ করতে বছরে অন্তত একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
দেশকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি শিশুদের প্রতি বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ জানিয়েছেন।
বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হিসেবে প্রধানমন্ত্রী একটি নিমগাছের চারা রোপণ করেন। এ কর্মসূচির অংশ হিসেবে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় দুই লাখ চারা রোপণ করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ছোট্ট বন্ধুরা, তোমরা চেষ্টা করবে প্রতি বছর অন্তত একটি করে গাছ রোপণ করতে। সেটা তোমাদের স্কুলে হোক বা বাসার আশপাশে— যেখানে সম্ভব, সেখানে একটি গাছ লাগাবে।
তিনি বলেন, তোমরা যে গাছ লাগাবে, সেটি কতটুকু অক্সিজেন উৎপাদন করে এবং মানুষের কী কী উপকারে আসে, সেসব বিষয় ইন্টারনেট ঘেঁটে ও বিভিন্নভাবে গবেষণা করে জানার চেষ্টা করবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, এভাবে প্রতি বছর একটি নতুন গাছ সম্পর্কে জানতে পারবে। স্কুলে লাগানো গাছ বড় হলে তা তোমাদের ছায়া দেবে। ক্লান্ত হলে সেই গাছের নিচে বিশ্রাম নিতে পারবে।
বাসার আশপাশে গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বাড়িতে গাছ লাগালে সেটি বড় হওয়ার পর সুন্দর পরিবেশ তৈরি করবে, শীতল বাতাস দেবে এবং চারপাশের তাপমাত্রাও কমাতে ভূমিকা রাখবে।
দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আজ একটি স্মরণীয় দিন। আজ আমরা সবাই মিলে বাংলাদেশের মাটিতে একসঙ্গে অনেকগুলো গাছ রোপণ করলাম।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী প্রাণ-প্রকৃতি বিষয়ক শিশু শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন এবং সেগুলোর বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স