ATN
শিরোনাম
  •  

ইংল্যান্ড-আর্জেন্টিনা সেমিফাইনাল ঘিরে আটলান্টায় কড়া নিরাপত্তা

         
ইংল্যান্ড-আর্জেন্টিনা সেমিফাইনাল ঘিরে আটলান্টায় কড়া নিরাপত্তা

ইংল্যান্ড-আর্জেন্টিনা সেমিফাইনাল ঘিরে আটলান্টায় কড়া নিরাপত্তা

ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। ২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের অন্যতম দুই শক্তিশালী দল। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি দুই দেশের ঐতিহাসিক ও রাজনৈতিক বিরোধের বিষয়টি বিবেচনায় নিয়ে ম্যাচকে ঘিরে আটলান্টায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন।

ইংল্যান্ড ও আর্জেন্টিনার সমর্থকদের দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্কের বিষয়টি মাথায় রেখে আটলান্টা পুলিশ বিভাগ পুরো শহরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। স্টেডিয়াম এলাকা, বিনোদন কেন্দ্র এবং দর্শনার্থীদের ভিড় হয় এমন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য ও নিরাপত্তা সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।

এক বিবৃতিতে আটলান্টা পুলিশ বিভাগ জানিয়েছে, ঐতিহাসিক এই সেমিফাইনাল ম্যাচকে কেন্দ্র করে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই আগাম এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইংল্যান্ড ও আর্জেন্টিনার ফুটবল প্রতিদ্বন্দ্বিতার পেছনে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ, যার অন্যতম কারণ ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধ। ৭৪ দিনব্যাপী ওই যুদ্ধে ৬৪৯ জন আর্জেন্টাইন সেনা, ২৫৫ জন ব্রিটিশ সেনা এবং তিনজন বেসামরিক নাগরিক নিহত হন। আর্জেন্টিনা দ্বীপপুঞ্জটিকে ‘লাসভিনাস’ নামে অভিহিত করে এবং এর মালিকানা নিয়ে দুই দেশের বিরোধ এখনও অব্যাহত রয়েছে।

চলতি বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে নাটকীয় জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের ড্রেসিংরুমে একটি গান গাইতে দেখা যায়। সেই গানে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের পাশাপাশি আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা ও বর্তমান তারকা লিওনেল মেসির উল্লেখ ছিল।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ