ইসলামিক রিপাবলিক ইরানের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের অভিযোগে দোষী সাব্যস্ত ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর দুই সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি।
মঙ্গলবার (১৪ জুলাই) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই ব্যক্তি হলেন মোহিয়েদ্দিন আবদুল্লাহি ও হোসেইন পালানি। তারা ইরাক ও সিরিয়ায় আইএসের আঞ্চলিক পতনের পর গড়ে ওঠা একটি সেলের সদস্য ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে দাবি করা হয়, ওই সেলটি দেশটির অভ্যন্তরে হামলার পরিকল্পনা করছিল। তবে হামলার পরিকল্পনা বাস্তবায়নের আগেই ইরাক সীমান্তবর্তী বামো পার্বত্য এলাকায় সেলটির অবস্থান শনাক্ত করে নিরাপত্তা বাহিনী।
পরে সেখানে চালানো অভিযানে কয়েকজন জঙ্গি নিহত হয় এবং অন্যদের গ্রেপ্তার করা হয়। অভিযানে ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)-এর তিন সদস্যও নিহত হন। এ সময় অস্ত্র, গোলাবারুদসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সশস্ত্র বিদ্রোহের অভিযোগে মোহিয়েদ্দিন আবদুল্লাহি ও হোসেইন পালানিকে দোষী সাব্যস্ত করা হয়। পরে ইরানের সুপ্রিম কোর্ট তাদের মৃত্যুদণ্ড বহাল রাখে। এরপর ফাঁসির মাধ্যমে ওই সাজা কার্যকর করা হয়।
তবে কোথায় তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, সে বিষয়ে দেশটির বিচার বিভাগ কোনো তথ্য প্রকাশ করেনি।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স