এইচএসসি ও সমমানের পরীক্ষা বৈরী আবহাওয়ার মধ্যে নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলার অভিযোগের প্রতিবাদে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সায়েন্স ল্যাব, নিউমার্কেট, ধানমন্ডিসহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ডও দেখা যায়।
একই সময়ে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনেও পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বলে জানা গেছে।
অবরোধকারী শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস