২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন মরক্কো বংশোদ্ভূত মার্কিন রেফারি ইসমাইল এলফাত। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচে ৪৪ বছর বয়সী এলফাতকে সহায়তা করবেন মার্কিন সহকারী রেফারি কোরি পার্কার ও কাইল অ্যাটকিন্স। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন ইতালির মাউরিজিও মারিয়ানি।
চলতি বিশ্বকাপে ইতোমধ্যে তিনটি ম্যাচ পরিচালনা করেছেন ইসমাইল এলফাত। এসব ম্যাচে তিনি ৮টি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখিয়েছেন।
আর্জেন্টিনার জন্য এলফাত পরিচিত মুখ। ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনালে তিনি চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে নিয়মিত দায়িত্ব পালন করায় লিওনেল মেসির ম্যাচ পরিচালনারও অভিজ্ঞতা রয়েছে তার। ২০২৩ সালে ইন্টার মায়ামির লিগস কাপ জয়ী ফাইনালেও রেফারি ছিলেন তিনি।
মরক্কোর ক্যাসাব্লাঙ্কায় জন্ম নেওয়া ইসমাইল এলফাত ১৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ২০১৬ সাল থেকে তিনি ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় রয়েছেন এবং আন্তর্জাতিক অঙ্গনে নিয়মিত ম্যাচ পরিচালনা করে আসছেন।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস