বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে কানসাস সিটিকে বিদায় জানিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। দীর্ঘদিনের অনুশীলন ক্যাম্প ছেড়ে আটলান্টার উদ্দেশে রওনা হওয়ার আগে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দেন তিনি।
ইনস্টাগ্রামে দলের শেষ অনুশীলনের কয়েকটি ছবি প্রকাশ করে মেসি লেখেন, "কানসাস সিটিতে শেষ দিন। সবকিছুর জন্য ধন্যবাদ!"
বিশ্বকাপ চলাকালে কানসাস সিটিই ছিল আর্জেন্টিনার প্রস্তুতির মূল ঘাঁটি। গ্রুপ পর্বে বিভিন্ন শহরে ম্যাচ খেললেও প্রতিবারই সেখানে ফিরে পরবর্তী ম্যাচের প্রস্তুতি নিয়েছে লিওনেল স্কালোনির দল। নকআউট পর্বে সূচিতে কিছু পরিবর্তন এলেও শেষ পর্যন্ত আবারও কানসাসে ফিরে আসে দলটি।
সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে। এই ম্যাচের পর আর কানসাসে ফিরছে না আর্জেন্টিনা।
ফাইনালে উঠতে পারলে শিরোপা নির্ধারণী ম্যাচ খেলতে দল যাবে নিউজার্সিতে। আর সেমিফাইনালে হারলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে মায়ামিতে যেতে হবে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস