জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের পাকুল্যা ভাঙ্গুনী ঘাট থেকে গজারীআটা ভাঙা ব্রিজ পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার গ্রামীণ সড়কের ইট তুলে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। সড়কটি পাকা করার নামে সংসদ-সদস্যকে দিয়ে উদ্বোধন করানো হলেও পরে জানা যায়, এ প্রকল্পের কোনো সরকারি অনুমোদনই ছিল না।
স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর আগে নির্মিত ইটের সলিং সড়কটি দুই মাস আগে ঠিকাদার পরিচয়ে আসা একটি চক্র তুলে নিয়ে যায়। উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ-সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকায় প্রথমে কেউ বিষয়টি নিয়ে সন্দেহ করেননি।
পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানায়, ওই সড়ক পাকা করার কোনো প্রকল্প বা দরপত্র অনুমোদিত হয়নি। একই ধরনের অভিযোগ সদর উপজেলার আরও দুটি গ্রামীণ সড়ক নিয়েও রয়েছে।
ইট তুলে নেওয়ার পর সড়কজুড়ে বড় বড় গর্ত ও কাদার সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই চলাচল কঠিন হয়ে পড়ছে। এতে পাকুল্যা, গজারীআটা, গুপীনাথপুর, হাটুভাঙ্গা, ডুয়াইলপাড়াসহ আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয় বাসিন্দা সাইদুর রহমান বলেন, সড়কের বেহাল অবস্থার কারণে কৃষকেরা সময়মতো কৃষিপণ্য বাজারে নিতে পারছেন না। ফলে তারা ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন।
জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহম্মেদ জানান, সদর উপজেলার তিনটি সড়ক থেকে ইট তুলে নেওয়ার ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধির পক্ষ থেকে মামলা করা হয়েছে।
সংসদ-সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, উন্নয়নকাজের কথা বলে প্রতারক চক্র তাকে উদ্বোধনী অনুষ্ঠানে নিয়ে যায়। পরে প্রকৃত ঘটনা জানতে পেরে তার উদ্যোগে মূল হোতা আবদুল মান্নানসহ ১১ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তদের কারাগারে পাঠানো হয়েছে। দ্রুত দরপত্র আহ্বান করে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস