ATN
শিরোনাম
  •  

রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

         
রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

সারাদেশের বাস চলাচল বন্ধ

রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৬টা থেকে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের একাংশ কর্মবিরতি শুরু করলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

জানা গেছে, ইউনিয়নের নতুন কমিটি গঠন ও আয়-ব্যয়ের হিসাব নিয়ে বিরোধের জেরে সোমবার সন্ধ্যায় কয়েক ঘণ্টার জন্য রাজশাহী থেকে ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরে জেলা প্রশাসনের মধ্যস্থতায় রাত ৮টার দিকে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হলেও মঙ্গলবার সকাল থেকে অভ্যন্তরীণ রুটে আবারও কর্মবিরতি শুরু হয়।

জেলা সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হলেও শ্রমিকদের একটি পক্ষ এর বিরোধিতা করে। পরে তারা বাস কাউন্টারে ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে প্রশাসনের তত্ত্বাবধানে সুষ্ঠু নির্বাচন এবং আয়-ব্যয়ের হিসাব উপস্থাপনের পক্ষে অবস্থান জানান।

এদিকে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তারি বেগম বলেন, বিরোধের বিষয়টি মীমাংসা হয়েছে। তবে মঙ্গলবারের কর্মবিরতি নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

কর্মবিরতির কারণে রাজশাহী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ