ATN
শিরোনাম
  •  

লাখো ভক্তের সামনে বীরের সংবর্ধনা পেল হলান্ডের নরওয়ে

         
লাখো ভক্তের সামনে বীরের সংবর্ধনা পেল হলান্ডের নরওয়ে

সংবর্ধনা পেল হলান্ডের নরওয়ে

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও দেশের মানুষের ভালোবাসায় বীরের সংবর্ধনা পেয়েছে নরওয়ে ফুটবল দল। রাজধানী অসলোর রাস্তায় নেমে লাখো সমর্থক ফুটবলারদের অভিনন্দন জানান। হতাশার বিদায়কে তারা রূপ দেন এক আনন্দঘন জাতীয় উৎসবে।

গত শনিবার কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে নরওয়ের বিশ্বকাপ অভিযান শেষ হয়। তবে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট সমর্থকেরা দেশে ফেরার পর ফুটবলারদের উষ্ণ অভ্যর্থনা জানান।

দেশে ফিরেই বিমানবন্দরে ঐতিহ্যবাহী জলকামানের অভিবাদন পান ফুটবলাররা। পরে খোলা ছাদযুক্ত বাসে রাজধানীজুড়ে বিজয়যাত্রায় অংশ নেন তারা। রাজপ্রাসাদের সামনে সমবেত হয় এক লাখেরও বেশি সমর্থক।

রাজা হ্যারাল্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে রাজপ্রাসাদের বারান্দায় এসে সমর্থকদের শুভেচ্ছা জানান দলের সদস্যরা। এ সময় রাজকীয় প্রহরীদল আনুষ্ঠানিকভাবে উপস্থিত ছিল।

তবে অনুষ্ঠানের শেষ পর্বে ছিলেন না দলের তারকা স্ট্রাইকার আরলিং হলান্ড। পরবর্তী উড়োজাহাজ ধরতে আগেই অনুষ্ঠানস্থল ত্যাগ করতে হওয়ায় সতীর্থদের সঙ্গে ঐতিহ্যবাহী ‘ভাইকিং উল্লাস’-এ অংশ নিতে পারেননি তিনি।

দলের প্রধান কোচ স্তোলে সোলবাক্কেন জানান, যুক্তরাষ্ট্র থেকে ফেরার ফ্লাইট চার ঘণ্টা বিলম্বিত হওয়ায় হলান্ড ও সান্দের বের্গেকে দ্রুত সংযোগ ফ্লাইট ধরতে হয়েছিল।

এরপর দলের বাকি সদস্যরা খোলা ছাদযুক্ত বাসে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করেন।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ