ATN
শিরোনাম
  •  

কেরানীগঞ্জে সড়কে ময়লা ফেলার অপরাধে ব্যতিক্রম শাস্তি প্রদান

         
কেরানীগঞ্জে সড়কে ময়লা ফেলার অপরাধে ব্যতিক্রম শাস্তি প্রদান

ব্যতিক্রম শাস্তি প্রদান

ঢাকার কেরানীগঞ্জে সড়কে ময়লা ফেলার অপরাধে আনোয়ার হোসেন (৫৫) নামের এক ব্যাক্তিকে শাস্তি প্রদান করেছেন ইউএনও।

আজ সোমবার দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় আনোয়ার হোসেন নামের ঐ ব্যাক্তিকে ময়লা ফেলা অবস্থায় হাতেনাতে ধরেন ইউএনও।

এ সময় সড়কে ময়লা ফেলার অপরাধে ব্যতিক্রম শাস্তি স্বরূপ ঐ সড়কের পাশে থাকা ময়লার স্তূপ আনোয়ার হোসেন নামে ব্যক্তিকে দিয়ে পুরো সড়কের পাশে থাকা ময়লা অপসারণের নির্দেশ প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার উমর ফারুক বলেন যে,একজনকে সড়কের পাশে ময়লা ফেলা অবস্থায় হাতেনাতে ধরা হয়। এ সময় অপরাধী বয়স বিবেচনায় রেখে জেল জরিমানা না করে স্তূপকৃত ময়লা সড়ক থেকে অপরাধীকে নিজ ব্যয়ে সরানোর জন্যে নির্দেশনা দেয়া হয়।

ইউএনও বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারী জোরদার করা হয়েছে। ম্যাজিস্ট্রেট,থানা পুলিশ,গ্রামপুলিশ,প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীরা এ নজরদারী অব্যাহত রাখবে। সকলের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, কেরানীগঞ্জকে ক্লিন কেরানীগঞ্জ ও গ্রিন কেরানীগঞ্জ রুপান্তরের জন্যে স্থানীয় জনসাধারণকে এগিয়ে আসতে হবে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ