ATN
শিরোনাম
  •  

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী ২৭ জুলাই, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী

         
নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী ২৭ জুলাই, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী ২৭ জুলাই, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে আগামী ২৭ জুলাই রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সংক্রান্ত উপ-কমিটির এক সভার কার্যবিবরণীতে এ তথ্য উল্লেখ করা হয়েছে। গতকাল রোববার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

জাতীয় পর্যায়ের এ আয়োজন যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রস্তুতির অংশ হিসেবে সমাপনী অনুষ্ঠানের ঘোষক-ঘোষিকা নির্বাচন, সাংকেতিক ভাষায় উপস্থাপনা, পবিত্র গ্রন্থসমূহ থেকে পাঠ এবং অনুষ্ঠান পরিচালনার সার্বিক চেকলিস্ট প্রস্তুতকরণ নিয়ে উপ-কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও উপ-কমিটির সভাপতি আমেনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, সমাপনী অনুষ্ঠানের জন্য মার্জিত কণ্ঠস্বর ও উপস্থিত বুদ্ধিসম্পন্ন দক্ষ নারী ও পুরুষ উপস্থাপক নির্বাচনের পাশাপাশি বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য ইশারা বা সাংকেতিক ভাষায় উপস্থাপনায় পারদর্শী উপস্থাপকদের নামের তালিকা চূড়ান্ত করতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-কে চিঠি পাঠানো হবে।

এছাড়া, যেকোনো জরুরি পরিস্থিতি বা বিকল্প প্রয়োজন বিবেচনায় দক্ষ ব্যাকআপ উপস্থাপকও প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ জুলাই সকাল ১০টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে চূড়ান্ত অনুষ্ঠানস্থলে নির্বাচিত সব উপস্থাপককে নিয়ে একটি পূর্ণাঙ্গ মহড়া (রিহার্সাল) অনুষ্ঠিত হবে।

উপ-কমিটির সদস্য-সচিব ইফফাত আরা জামান ঊর্মির সঞ্চালনায় সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ