ATN
শিরোনাম
  •  

‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইন শুরু করল ফ্রিডম

         
‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইন শুরু করল ফ্রিডম

বিজয়ী সম্মাননা ক্যারাভান

দেশের অন্যতম জনপ্রিয় নারী স্বাস্থ্যসুরক্ষা ব্র্যান্ড ফ্রিডম-এর বহুল আলোচিত মেগা কনজিউমার ক্যাম্পেইন ‘স্কুটি নাকি গোল্ড?’ সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছে। ক্যাম্পেইন শুরু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ক্রেতা অংশগ্রহণ করেছেন উল্লেখযোগ্য বিষয় হলো, ক্যাম্পেইনটি এখনও চলমান। তাই এখনও ফ্রিডম-এর নির্ধারিত প্যাক কিনে অংশ নিয়ে স্কুটি অথবা গোল্ডসহ আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ রয়েছে।

নারীর স্বাস্থ্যসুরক্ষা, পরিচ্ছন্নতা ও ক্ষমতায়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে ফ্রিডম। সেই ধারাবাহিকতায় দেশের মানুষের আরও কাছে পৌঁছাতে এবং ক্যাম্পেইনের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে শুরু হয়েছে ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যারাভান।

পুরো জুলাই মাসজুড়ে এই ক্যারাভান বাংলাদেশের বিভিন্ন জেলা ভ্রমণ করবে। বিভিন্ন জনসমাগমস্থল, বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় ক্যাম্পেইনের প্রচারণা চালানোর পাশাপাশি ভাগ্যবান স্কুটি বিজয়ীদের নিজ নিজ এলাকায় গিয়ে আনুষ্ঠানিকভাবে স্কুটি হস্তান্তর করা হবে। এর মাধ্যমে একদিকে যেমন বিজয়ীদের আনন্দ আরও বিশেষ হয়ে উঠবে, তেমনি অন্যদিকে দেশের আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বার্তা।

ক্যাম্পেইনে অংশগ্রহণ করাও খুবই সহজ। ফ্রিডম-এর নির্ধারিত প্যাক কিনে প্যাকের ওপর থাকা QR কোড স্ক্যান করতে হবে। এরপর ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুযায়ী নিবন্ধন সম্পন্ন করলেই স্কুটি অথবা গোল্ড জয়ের সুযোগ মিলবে।

তাই এখনও যদি অংশ না নিয়ে থাকেন, তাহলে সুযোগ হাতছাড়া করবেন না। আর চোখ রাখুন ফ্রিডম-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে—কারণ পুরো জুলাই মাসজুড়ে ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যারাভান ঘুরে বেড়াবে দেশের বিভিন্ন জেলায়। কে জানে, পরবর্তী গন্তব্য হয়তো আপনার এলাকাই!

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ