ATN
শিরোনাম
  •  

ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫

         
ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫

ইরানে পানির পাম্পে মার্কিন হামলা

ইরানের খুজেস্তান প্রদেশের মাহশাহর শহরের একটি কৃষি পানি পাম্পিং স্টেশনে যুক্তরাষ্ট্রের হামলায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে দাবি করেছে ইরান।

সোমবার (১৩ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ এ তথ্য জানিয়েছে।

খুজেস্তান প্রদেশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মাহশাহরের কৃষি পানি পাম্পিং স্টেশন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে একজন নিহত এবং চারজন আহত হন।

নিরাপত্তা ও আইনপ্রয়োগকারী সংস্থার ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতি বলেন, ভোরে সংঘটিত হামলায় নিহত ব্যক্তি ওই স্থাপনার নিরাপত্তার দায়িত্বে ছিলেন। আহতদের চিকিৎসা ও শারীরিক অবস্থার পর্যবেক্ষণ চলছে বলে জানান তিনি।

এদিকে ইরানের বন্দরনগরী বন্দর আব্বাস এবং হরমুজ প্রণালির কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পরে কেশম দ্বীপের গভর্নর হোসেইন আমির জানান, শত্রুপক্ষের ছোড়া ১০ থেকে ১১টি সম্ভাব্য ক্ষেপণাস্ত্র দ্বীপটিতে আঘাত হানে। তার দাবি, হামলাগুলো সামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়েছে এবং সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে ইরানের উপকূলীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় উপসাগরীয় অঞ্চলের পাঁচটি দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান বলে দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ