ATN
শিরোনাম
  •  

জলাবদ্ধতায় বিপর্যস্ত ঢাকা, ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত

         
 জলাবদ্ধতায় বিপর্যস্ত ঢাকা, ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত

২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত

টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানী ঢাকা। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, যা সংস্থাটির শ্রেণিবিন্যাস অনুযায়ী অতি ভারী বর্ষণ।

সোমবার (১৩ জুলাই) প্রকাশিত তথ্য অনুযায়ী, ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারী বর্ষণ হিসেবে ধরা হয়। সেই হিসেবে গত এক দিনে ঢাকায় অতি ভারী বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

সোমবার সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এর আগের দিন রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের বৃষ্টিপাতের শ্রেণিবিন্যাস অনুযায়ী, ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টিপাতকে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটারকে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটারকে মাঝারি ধরনের ভারী, ৪৪ থেকে ৮৮ মিলিমিটারকে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারী বর্ষণ হিসেবে গণ্য করা হয়।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ