ATN
শিরোনাম
  •  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের সব পরীক্ষা স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়

বৈরী আবহাওয়ার কারণে আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রী শেখর চক্রবর্তীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ সোমবারের পূর্বনির্ধারিত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউটের প্রস্তাব অনুযায়ী যথাসময়ে ঘোষণা করা হবে। তবে অধিভুক্ত ও উপাদানকল্প কলেজ/ইনস্টিটিউটের পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রশাসনিক সূত্র মতে, কয়েক দিন ধরে অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রাজধানীর নানা স্থানে। বেশকিছু বিভাগে ক্লাস বাতিল করেছেন শিক্ষকরা। এতে অধিক ভোগান্তিতে পড়েন অনাবাসিক শিক্ষার্থীরা।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ

অন্যান্য সংবাদ