আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে।
সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী সকালে রাজধানীর গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হয়ে সকাল সাড়ে ৯টার দিকে সেখানে পৌঁছান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বরিশাল সফর।
বরিশালে পৌঁছে তিনি গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি এবং ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেন।
এ সময় জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রাম অঞ্চলে সম্প্রতি অতিবৃষ্টি হলেও এর আগে দীর্ঘ সময় বৃষ্টি হয়নি। জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার এই বৈচিত্র্য দেখা দিচ্ছে। একই সঙ্গে শীতের তীব্রতাও আগের তুলনায় কমে গেছে বলে উল্লেখ করেন তিনি।
পরে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকার বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালপাড়ে দ্বিতীয় দফায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে তিনি জিআই স্বীকৃত বরিশালের আমড়া ও নারিকেল গাছের চারা রোপণ করবেন। পাশাপাশি খালপাড়জুড়ে শতাধিক দেশীয় ফলজ, বনজ ও ফুলের গাছ লাগানো হবে।
এছাড়া বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সভায় বরিশাল বিভাগের সাংগঠনিক নেতৃবৃন্দ, স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং দলীয় শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস