ATN
শিরোনাম
  •  

শাহবাগের পৃথক স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার

         
শাহবাগের পৃথক স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার

শাহবাগের পৃথক স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগ এলাকার পৃথক স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) সকালে মরদেহগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছে শাহবাগ থানা পুলিশ।

পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে আনন্দবাজারে অমর একুশে হলের সামনের ফুটপাত এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে আনন্দবাজারের অমর একুশে হলের সামনে থেকে মো. হাবিব (৫০) ও আমান হোসেনের (৬০) মরদেহ এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আল মামুন জানান, সকালে আনন্দবাজার এলাকায় অমর একুশে হলের পাশের ফুটপাত থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য সেগুলো ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রথমে ওই দুই ব্যক্তির পরিচয় জানা যায়নি। পরে বিকেলে সিআইডির ফরেনসিক বিভাগ আঙুলের ছাপের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করে। শনাক্ত হওয়া দুজনের মধ্যে আমান হোসেন রাজধানীর বংশাল এলাকার এবং মো. হাবিব মতিঝিল এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তারা দুজনই ভবঘুরে জীবনযাপন করতেন।

অন্যদিকে, শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. স্বপন মিয়া জানান, সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক টিম কাজ করছে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ