ATN
শিরোনাম
  •  

ভারতে রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে প্রাণ গেলো কিশোরের

         
ভারতে রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে প্রাণ গেলো কিশোরের

ভারতে রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে প্রাণ গেলো কিশোরের

ভারতের উত্তরপ্রদেশের কাসুম্ভি বিভাগের একটি গ্রামে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১৯ বছর বয়সী এক কিশোর। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, মহুয়া খাদা নামে ওই গ্রামে রাতের বেলা যায় কিশোর শিব প্রসাদ। তার সঙ্গে সেখানকার এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। তিনি তার প্রেমিকার সঙ্গেই দেখা করতে যায়। ওই সময় শিব প্রসাদ প্রেমিকার পরিবারের হাতে ধরা পড়েন। তখন তাকে ওই তরুণীর বাবা, দুই ভাই ও মা মিলে রড দিয়ে পেটায় ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হয় শিব প্রসাদ। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় তার মরদেহ ময়না তদন্ত ও একটি হত্যা মামলা করা হয়েছে। শিব প্রসাদের মা কুন্তি দেবি বলেছেন তার ছেলের ওপর কুড়াল, লোহার রড ও বল্লম দিয়ে হামলা করা হয়। বাসা থেকে বের হওয়ার আগে কারও কাছ থেকে ৫০ হাজার টাকা আনার কথা বলে বের হয় শিব প্রসাদ।

এরপর মধ্যরাতে মায়ের কাছে তার ফোন আসে। এ সময় শিব প্রসাদ মাকে ফোনে কাঁকুতি মিনতি করে বলতে থাকে, “মা আমাকে এসে বাঁচাও। তারা আমাকে মেরে ফেলবে।”

শিব প্রসাদের মা বলেছেন, তার মাথায় এত আঘাত করা হয়েছে যে এরপর তার মৃত্যু হয়।

সদর পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট শিবাঙ্ক সিং বলেছেন, গত ১০ জুলাই ভোর ৬টার দিকে শিব প্রসাদের বাবা বাধন লোধী থানায় এসে জানান তার ছেলের ওপর রাকেশ লোধী (প্রেমিকার বাবা) হামলা করেছে।

পরবর্তীতে পুলিশ তদন্ত করে দেখে শিব প্রসাদের সঙ্গে ওই তরুণীর সম্পর্ক ছিল এবং যেসময় তাকে মারধর করা হয় ওই সময় সে তার সঙ্গে দেখা করতে গিয়েছিল।

ওই তরুণীর পরিবারের সদস্যরা তাকেও মারধর করে। এতে সে সামান্য আহত হয়। বর্তমানে চিকিৎসাধীন থাকলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

মারধর ও হত্যার ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ