ATN
শিরোনাম
  •  

কক্সবাজারে ঘর থেকে পানির স্রোতে ভেসে যায় শিশু, দেহ পেলেন চাচা

         
কক্সবাজারে ঘর থেকে পানির স্রোতে ভেসে যায় শিশু, দেহ পেলেন চাচা

কক্সবাজারে ঘর থেকে পানির স্রোতে ভেসে যায় শিশু, দেহ পেলেন চাচা

কক্সবাজারের পেকুয়ায় বানের পানির প্রবল স্রোতে ভেসে গিয়ে ১৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের বলিরপাড়া এলাকায় এঘটনা ঘটে।

নিহত মুশফিকুর রহিম স্থানীয় বাসিন্দা সৌদি আরব প্রবাসী মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে।

রাতে দোকান থেকে বাড়ি ফেরার সময় চাচা লেদু মিয়া পানিতে ভাসমান অবস্থায় মুশফিকের নিথর দেহ দেখতে পান। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাচা লেদু মিয়া বলেন, ঘরে এবং উঠানে কোমরসমান পানি জমেছিল। আমার ভাইয়ের বউ ভাতিজাকে ঘরে রেখে বাইরে কাজ করছিল, একসময় মুশফিক পানিতে পড়ে স্রোতের সঙ্গে ভেসে যায়। পরে আমি ঘরে ফেরার সময় তার নিথর দেহ ভাসতে দেখি।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অনেক এলাকায় এখনো পানি আছে। গতরাতে পানিতে ডুবে এক শিশু মারা গেছে, প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহায়তা দেওয়া হবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ