আর মাত্র কয়েক ঘণ্টা পর মিয়ামির ঐতিহাসিক হার্ড রক স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের দুই শক্তিশালী দল ইংল্যান্ড ও নরওয়ে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে। শেষ আটের এই হাইভোল্টেজ লড়াইয়ে যে দল জয় পাবে, সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড ম্যাচের বিজয়ী।
দুই দলই দারুণ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে। শেষ ষোলোতে স্বাগতিক মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে ১০ জনের দল নিয়েও ৩-২ গোলের নাটকীয় জয় তুলে নেয় ইংল্যান্ড। অন্যদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় নরওয়ে।
তবে ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে ইংল্যান্ড। মেক্সিকোর বিপক্ষে লাল কার্ড দেখায় আজকের ম্যাচে খেলতে পারবেন না রক্ষণভাগের অন্যতম ভরসা জারেল কোয়ান্সাহ। এছাড়া বিজ্ঞাপন বোর্ডের সঙ্গে ধাক্কা লেগে হাত ভেঙে যাওয়ায় বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন অভিজ্ঞ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন।
এদিকে ডিক্লান রাইস ও মার্ক গেহিও হ্যামস্ট্রিং চোট এবং অসুস্থতার শঙ্কায় রয়েছেন। চোটের ধাক্কা থাকলেও ড্যান বার্ন, জুড বেলিংহাম ও অধিনায়ক হ্যারি কেইনের নেতৃত্বে দলের ওপর পূর্ণ আস্থা রাখছেন প্রধান কোচ থমাস টুখেল।
শেষ ষোলোতে মেক্সিকোর বিপক্ষে মাত্র ৩৩.২ শতাংশ বল দখলে রেখেও কার্যকর কাউন্টার-অ্যাটাকিং ফুটবল খেলে জয় পেয়েছিল ইংল্যান্ড। নরওয়ের বিপক্ষেও একই কৌশল অনুসরণের ইঙ্গিত দিয়েছেন টুখেল।
অন্যদিকে ব্রাজিলকে হারিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে নরওয়ে। কোচ স্টালে সলবাকেনের জন্য সবচেয়ে বড় স্বস্তির বিষয়, তার পুরো স্কোয়াডই এখন ফিট। শেষ ষোলোর ম্যাচে হালকা চোট পাওয়া লেফট-ব্যাক ডেভিড মোলার উলফও পুরোপুরি সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন।
নরওয়ের সবচেয়ে বড় ভরসা অবশ্য আর্লিং হাল্যান্ড। চলতি বিশ্বকাপে ৭ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার এখন পর্যন্ত নেওয়া শটের ৩৯ শতাংশই গোলে পরিণত করেছেন। ১৯৮৬ সালের বিশ্বকাপে গ্যারি লিনেকারের পর অন্তত ১৫টি শট নেওয়া ফুটবলারদের মধ্যে এটিই সর্বোচ্চ গোল রূপান্তরের হার।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স