‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৬’-এর মুকুট জিতলেন সামানজার সাঈদ
নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হিসেবে নির্বাচিত হয়েছেন সামানজার সাঈদ। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর গ্র্যান্ড ক্রাউনিং সেরেমনিতে তার মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেওয়া হয়। আগামী ৭৫তম ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।
এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন লাবিবা মনজুর।
বিভিন্ন ধাপের প্রতিযোগিতা শেষে গ্র্যান্ড ফিনালেতে জায়গা করে নেন পাঁচ প্রতিযোগী—আয়শা রহমান, যুক্তা ভৌমিক, লাবিবা মনজুর, সামানজার সাঈদ ও স্বাগতা সাহা ঐশী। চূড়ান্ত পর্বে তারা প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে সেখান থেকেই বিজয়ী নির্বাচন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন ‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’-এর প্রতিষ্ঠাতা এবং ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ। তিনি বলেন, তরুণদের মডেলিং ও প্রেজেন্টিং দক্ষতার মাধ্যমে ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে ‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’-এর যাত্রা শুরু হয়েছিল। সময়ের সঙ্গে প্রতিষ্ঠানটি এগিয়ে গেছে এবং ইতোমধ্যে ১০টি ব্যাচ সম্পন্ন হয়েছে। এসব ব্যাচের অনেক শিক্ষার্থী বর্তমানে সফলভাবে বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন বলেও জানান তিনি।
এবারের প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’ শিরিন আক্তার শিলা, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ রাফা নানজীবা তোরসা, ‘হালফ্যাশন’-এর কনসালট্যান্ট ও হেরিটেজ টেক্সটাইল বিশেষজ্ঞ শেখ সাইফুর রহমান, দ্য ডেইলি স্টার-এর ‘স্টার লাইফস্টাইল’ সম্পাদক মেহরিন আফরোজ চৌধুরী এবং ‘মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৪’ এফা তাবাসসুম।
আগামী ৯ আগস্ট ভিয়েতনামের হো চি মিন সিটিতে ৭৫তম ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা শুরু হবে। বিভিন্ন পর্ব শেষে আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এর গ্র্যান্ড ফিনালে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স