ATN
শিরোনাম
  •  

ঢাকায় ‘এভেনজোর ইন্টারন্যাশনাল স্কুল’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

         
ঢাকায় ‘এভেনজোর ইন্টারন্যাশনাল স্কুল’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

ঢাকায় ‘এভেনজোর ইন্টারন্যাশনাল স্কুল’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

শিক্ষা, জ্ঞানচর্চা ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এভেনজোর ইন্টারন্যাশনাল স্কুল। আগে ‘অনলাইন ফাউন্ডেশন স্কুল’ নামে পরিচিত প্রতিষ্ঠানটি এখন নতুন পরিচয়, নতুন দৃষ্টিভঙ্গি এবং আরও বিস্তৃত লক্ষ্য নিয়ে এভেনজোর ইন্টারন্যাশনাল স্কুল নামে কার্যক্রম পরিচালনা করবে।

শনিবার (১১ জুলাই) ঢাকা সেনানিবাসের প্রয়াস হলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানের নতুন নাম ও পরিচয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল ও এভেনজোর ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক খান মো. আক্তারুজ্জামান।

২০২৬-২৭ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠান পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় বাংলা ও ইংরেজি কবিতা আবৃত্তি, ইসলামী সংগীত, আরবি নাশিদসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির পুরো সঞ্চালনার দায়িত্বও পালন করেন এভেনজোর ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা, যা তাদের আত্মবিশ্বাস ও দক্ষতার পরিচয় তুলে ধরে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান। একাডেমিক কৃতিত্ব, হিফজুল কোরআনে বিশেষ সাফল্য এবং পুরো শিক্ষাবর্ষে শতভাগ উপস্থিতির জন্য তিনটি বিভাগে শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। অতিথিদের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করেন কৃতী শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত অভিভাবক ও অতিথিদের করতালিতে মিলনায়তন মুখর হয়ে ওঠে।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিয়ারসন এডেক্সেলের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার (বাংলাদেশ ও নেপাল) লিটন আব্দুল্লাহ এবং অনলাইন গ্রুপের চেয়ারম্যান ও এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল এবং এভেনজোর ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস চেয়ারম্যান সাজেদা আক্তার।

এ ছাড়া অনুষ্ঠানে অনলাইন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার প্রিন্সিপাল ডালিয়া নওরিন, ভাইস প্রিন্সিপালবৃন্দ, লিডার্স ফোরামের সম্মানিত সদস্যবৃন্দ, এভেনজোর ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল মো. রুহুল আমিন, শিক্ষক, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এভেনজোর শুধু একটি নতুন নাম নয়, এটি একটি নতুন স্বপ্ন এবং বিশ্বমানের নাগরিক গড়ে তোলার অঙ্গীকার। নতুন নামটি গ্রহণ করা হয়েছে মুসলিম সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসাবিজ্ঞানী, গবেষক ও দার্শনিক ইবনে জুহর (Avenzoar)-এর নামানুসারে। জ্ঞানচর্চা, গবেষণায় তার অবদান বিশ্বসভ্যতার ইতিহাসে অনন্য এবং আজও অনুপ্রেরণার উৎস।

এভেনজোর ইন্টারন্যাশনাল স্কুল ও এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খান মো. আক্তারুজ্জামান তার বক্তব্যে বলেন, আধুনিক শিক্ষা, গবেষণা, প্রযুক্তি এবং ইসলামী মূল্যবোধের সমন্বয়ে এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই এভেনজোরের মূল লক্ষ্য, যা ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্ব নেতৃত্বের জন্য প্রস্তুত করবে।

তিনি বলেন, আমাদের নাম পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের মূল্যবোধ, শিক্ষার মান এবং শিক্ষার্থীদের প্রতি অঙ্গীকার অপরিবর্তিত রয়েছে। তিনি আরও জানান, ইনশাআল্লাহ, চলতি বছরের ডিসেম্বর মাসে এভেনজোর আরও বৃহৎ পরিসরে কার্যক্রম শুরু করবে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ