মেসি যত দিন খেলবেন, তত দিনই বিশ্বের সেরাদের একজন থাকবেন: স্কালোনি
৩৯ বছর বয়সেও লিওনেল মেসি যেন সময়কে হার মানিয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন। যে বয়সে অধিকাংশ ফুটবলারের গতি ও কার্যকারিতা কমে আসে, সেই সময়েও আর্জেন্টাইন অধিনায়ক নিয়মিত ম্যাচের ভাগ্য বদলে দিচ্ছেন। তাই আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনির বিশ্বাস, মেসি যত দিন মাঠে খেলার সিদ্ধান্ত নেবেন, তত দিনই তিনি বিশ্বের সেরা ফুটবলারদের একজন হিসেবে নিজের অবস্থান ধরে রাখবেন।
বাংলাদেশ সময় রোববার (১১ জুলাই) সকাল ৭টায় কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক মেসির ভূয়সী প্রশংসা করেন স্কালোনি।
চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্যের পথে মেসির অবদানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন কোচ। বিশেষ করে শেষ ষোলোয় মিসরের বিপক্ষে নাটকীয় জয়ে তার নেতৃত্ব ও প্রভাব ছিল স্পষ্ট। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় তুলে নেয়। সেই ম্যাচে একটি গোল করার পাশাপাশি আরেকটি গোলে সহায়তা করেন মেসি।
বিশ্বকাপ শুরুর আগে পেশির চোটের কারণে তার ফিটনেস নিয়ে কিছুটা শঙ্কা ছিল। তবে টুর্নামেন্ট শুরু হওয়ার পর সেই সংশয়ের কোনো প্রতিফলন মাঠে দেখা যায়নি। বরং প্রতিটি ম্যাচেই নিজের সেরাটা উপহার দিয়ে যাচ্ছেন ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড।
মেসির শারীরিক সক্ষমতা নিয়ে স্কালোনি বলেন, প্রতিটি ম্যাচে তিনি প্রায় একই মাত্রার পরিশ্রম করে যাচ্ছেন। এর পেছনে রয়েছে বছরের পর বছর ধরে করা কঠোর অনুশীলন এবং নিজের শরীরের প্রতি যত্নশীল মনোভাব। তার মতে, যখন মেসি অনুভব করেন যে তিনি দলের জন্য সুযোগ তৈরি করতে পারছেন, তখন তিনি আরও বেশি আত্মবিশ্বাসী ও কার্যকর হয়ে ওঠেন।
বয়সের কারণে মেসির পারফরম্যান্স কমে যাবে—এমন ধারণাও নাকচ করে দেন আর্জেন্টিনা কোচ। তিনি বলেন, যারা মেসিকে কাছ থেকে চেনেন না, তারাই হয়তো এমনটা ভাবতে পারেন। তবে তার দৃঢ় বিশ্বাস, মেসি যত দিন খেলার সিদ্ধান্ত নেবেন, তত দিন সর্বোচ্চ পর্যায়ে প্রতিযোগিতা করার সামর্থ্য তার থাকবে।
সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি মেসির জন্যও বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, এবারের বিশ্বকাপে এই অ্যারোহেড স্টেডিয়ামেই আলজেরিয়ার বিপক্ষে নিজের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন তিনি। সেই ম্যাচে আর্জেন্টিনা ৩-০ গোলের জয় পেয়েছিল।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৮ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন মেসি। পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে ২১ গোল করে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও এখন তার দখলে।
স্কালোনি আরও বলেন, প্রতিদিনের অনুশীলনে মেসির নিষ্ঠা ও নিবেদন তাকে এখনও মুগ্ধ করে। তার মতে, বর্তমান প্রজন্মের অনেকেই হয়তো কল্পনা করতে পারবেন না, বার্সেলোনায় পেপ গার্দিওলার অধীনে তরুণ মেসি কতটা অসাধারণ ফুটবল খেলতেন।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স