২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা খেয়েছে সুইজারল্যান্ড। দলের অন্যতম সেরা পারফর্মার জোহান মানজাম্বি চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারবেন না।
সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। হাঁটুর চোটে ভোগা ২০ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার কলম্বিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেও মাঠের বাইরে ছিলেন।
মানজাম্বির অনুপস্থিতিকে বড় ক্ষতি হিসেবে দেখছেন সুইস কোচ। চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে মাত্র ২০০ মিনিট মাঠে থেকে তিন গোল ও দুটি অ্যাসিস্ট করে দলের আক্রমণভাগের অন্যতম প্রধান ভরসা হয়ে উঠেছিলেন তিনি।
ইয়াকিন বলেন, মানজাম্বির চোট দলের জন্য দুর্ভাগ্যজনক। তার ছন্দ এবং মাঠে উপস্থিতি পুরো দলের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলেছিল। তবে চোটের কারণে আর্জেন্টিনার বিপক্ষে তাকে পাওয়া যাচ্ছে না।
বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপ যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মানজাম্বি। তবে তাকে ছাড়াই শেষ ষোলোতে কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড।
অন্যদিকে, আর্জেন্টিনার বিপক্ষে অতীত পরিসংখ্যানও খুব একটা স্বস্তি দিচ্ছে না সুইসদের। দুই দলের সাত দেখায় এখনো জয়ের দেখা পায়নি ইউরোপের দলটি। সর্বশেষ ২০১৪ বিশ্বকাপের শেষ ষোলোতে অতিরিক্ত সময়ে আনহেল দি মারিয়ার গোলে ১–০ ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনা।
তবে সেই ম্যাচের অভিজ্ঞতা থাকা অধিনায়ক গ্রানিত জাকা মনে করেন, বর্তমান সুইজারল্যান্ড আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তার ভাষায়, নতুন প্রজন্মের খেলোয়াড় এবং বদলে যাওয়া মানসিকতা নিয়ে এবার ইতিহাস গড়ার লক্ষ্য তাদের।
১৯৫৪ সালের পর প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। আর্জেন্টিনাকে হারাতে পারলে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেবে দলটি।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস