জিম্বাবুয়ে সফরে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। হারারের মাঠে টানা তৃতীয় ম্যাচের মতো টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
একমাত্র টেস্টে হার এবং প্রথম দুই ওয়ানডেতে পরাজয়ের পর সিরিজ ইতোমধ্যেই হাতছাড়া করেছে টাইগাররা। তাই শেষ ম্যাচে জয় তুলে নিয়ে অন্তত সম্মান রক্ষাই এখন বাংলাদেশের লক্ষ্য।
টস শেষে মিরাজ বলেন, দ্বিতীয় ওয়ানডেতে দলের বোলিং প্রত্যাশা পূরণ করতে পারেনি। পাশাপাশি টপ অর্ডার ব্যাটারদের কাছ থেকে বড় জুটিরও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
শেষ ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দীর্ঘ পাঁচ বছর পর ওয়ানডে দলে ফিরেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। তার সঙ্গে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম। একাদশ থেকে বাদ পড়েছেন নাহিদ রানা ও রিশাদ হোসেন।
অন্যদিকে, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে নিয়মিত অধিনায়ক রিচার্ড এনগারাভাসহ তিন ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে জিম্বাবুয়ে। তার অনুপস্থিতিতে স্বাগতিকদের নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা।
প্রথম ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতা এবং দ্বিতীয় ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে গিয়েও হারের হতাশা কাটিয়ে এবার ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। শেষ ম্যাচে জয় দিয়ে সফর শেষ করার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে মেহেদী হাসান মিরাজের দল।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস