টানা সাফল্যে বিশ্ব ফুটবলে আধিপত্য ধরে রেখেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গত পাঁচ বছরে চারটি বড় শিরোপা জয়ের পর এবার বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে রয়েছে লিওনেল স্কালোনির দল। আর এই ধারাবাহিক সাফল্যই অনেকের ঈর্ষার কারণ বলে মনে করেন আর্জেন্টিনা কোচ।
কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, আর্জেন্টিনাকে ঘিরে নানা বিতর্ক ও সমালোচনা প্রমাণ করে এমন অনেক মানুষ আছেন, যারা দলটির জয় দেখতে চান না। তবে বিষয়টি স্বাভাবিক বলেই মনে করেন তিনি।
শেষ ষোলোতে মিসরের বিপক্ষে বিতর্কিত রেফারিং নিয়েও কথা বলেন স্কালোনি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সিদ্ধান্তে মিসরের একটি গোল বাতিলের প্রসঙ্গে তিনি বলেন, লিসান্দ্রো মার্তিনেসের ওপর হওয়া ফাউল স্পষ্ট ছিল এবং নিয়ম অনুযায়ী সিদ্ধান্তই নেওয়া হয়েছে।
শেষ ষোলোতে মিসরের বিপক্ষে একাদশে তিনটি পরিবর্তন এনে মাঠে নামিয়েছিলেন স্কালোনি। সেই ম্যাচে নাটকীয়ভাবে ৩–২ গোলের জয় তুলে নেয় আর্জেন্টিনা। ৭৯ মিনিট পর্যন্ত দুই গোলে পিছিয়ে থেকেও শেষ ১৩ মিনিটে ক্রিস্তিয়ান রোমেরো, লিওনেল মেসি এবং এনসো ফের্নান্দেসের গোলে দুর্দান্ত প্রত্যাবর্তন করে আলবিসেলেস্তেরা।
কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষেও প্রায় একই একাদশ নিয়ে মাঠে নামার ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনা কোচ। তিনি জানান, সামান্য পরিবর্তন হতে পারে, তবে মূল কাঠামো অপরিবর্তিত থাকবে।
২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা ও বিশ্বকাপ, এরপর ২০২৪ সালের কোপা আমেরিকা—সব মিলিয়ে গত কয়েক বছরে চারটি বড় শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এবার বিশ্বকাপ ধরে রাখতে তাদের দরকার আর মাত্র তিনটি জয়।
সুইজারল্যান্ডকে হারাতে পারলে সেমিফাইনালে ইংল্যান্ড ও নরওয়ের মধ্যকার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে লিওনেল মেসির দল।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস