টানা ভারী বর্ষণ ও সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় বান্দরবানে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী বুধবার, ১৫ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
শুক্রবার বিকেলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে জেলার বিভিন্ন এলাকায় যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সম্ভাব্য পাহাড়ধস, আকস্মিক বন্যা এবং অন্যান্য দুর্যোগের ঝুঁকি বিবেচনায় ৯ জুলাই জারি করা জরুরি গণবিজ্ঞপ্তির সময়সীমা বাড়িয়ে ১৫ জুলাই পর্যন্ত করা হয়েছে।
এ সময়ের মধ্যে জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক ও সাধারণ মানুষের প্রবেশ ও ভ্রমণ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
এর আগে শুক্রবার পর্যন্ত পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা কার্যকর ছিল। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্য পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস