জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে পরাজয়ের পর এবার মন্থর ওভার-রেটের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শাস্তির মুখে পড়েছে বাংলাদেশ দল। দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারায় পুরো দলকে জরিমানা করা হয়েছে।
হারারো স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ নির্ধারিত সময়ের তুলনায় দুই ওভার পিছিয়ে ছিল। এ কারণে দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন আইসিসির ম্যাচ রেফারি প্যানেলের সদস্য ডেভিড গিলবার্ট।
আইসিসির আচরণবিধি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার সম্পন্ন করতে ব্যর্থ হলে পিছিয়ে থাকা প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়। সেই নিয়ম অনুযায়ী দুই ওভার কম করায় বাংলাদেশ দলের খেলোয়াড়দের ম্যাচ ফির মোট ১০ শতাংশ জরিমানা গুনতে হবে।
বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অভিযোগ স্বীকার করে প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় এ বিষয়ে আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
এর আগে মাঠের পারফরম্যান্সেও হতাশ করেছে টাইগাররা। সিরিজ নির্ধারণী দ্বিতীয় ওয়ানডেতে ১৩ রানে হেরে জিম্বাবুয়ের কাছে সিরিজ হারায় বাংলাদেশ। প্রথম ম্যাচেও জিম্বাবুয়েকে মাত্র ১৪১ রানে অলআউট করার পর ২৫ রানের পরাজয় বরণ করতে হয়েছিল মিরাজদের।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স