জুলাই সনদের প্রতিটি দাবি বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রী একাধিকবার স্পষ্ট বক্তব্য দিয়েছেন। বিএনপি যে জুলাই সনদে স্বাক্ষর করেছে, সেই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডে যাত্রীসেবার জন্য স্থাপিত অভিযোগ কেন্দ্র উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক কারণে অনেকেই নানা ধরনের বক্তব্য দিতে পারেন। তবে সব রাজনৈতিক বক্তব্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। এ বিষয়ে সরকারের অবস্থান শুরু থেকে যেমন ছিল, এখনো তেমনই রয়েছে এবং ভবিষ্যতেও একই থাকবে।
সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই সরকার এগোবে। জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।
এর আগে টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির উদ্যোগে যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে স্থাপিত অভিযোগ কেন্দ্রের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, যাত্রীদের সেবার মান নিশ্চিত করার উদ্দেশ্যেই এ অভিযোগ কেন্দ্র চালু করা হয়েছে। কোনো যাত্রী ভোগান্তি বা হয়রানির শিকার হলে সেখানে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক শফিকুর রহমান খান (শফিক), সদস্য সচিব নিলুফা ইয়াসমিন, যুগ্ম আহ্বায়ক তারেকুল ইসলাম খান ঝলকসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স