বৃত্তির ফল আগেভাগে ওয়েবসাইটে আপলোড, ডিপিই কর্মকর্তা বরখাস্ত
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড করার ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
শুক্রবার (১০ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রকাশের আগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল ওয়েবপোর্টালে আপলোডের ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা প্রটোকল অনুসরণ করা হয়নি। এ কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর অনুচ্ছেদ ১২(১) অনুযায়ী অসদাচরণের অভিযোগে মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, ফলাফল ওয়েবপোর্টালে আপলোড হওয়ার দিন অর্থাৎ বৃহস্পতিবার (৯ জুলাই) থেকেই তাঁর সাময়িক বরখাস্ত কার্যকর হবে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিন স্বাক্ষরিত অফিস আদেশে ফলাফল আগাম প্রকাশের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
অফিস আদেশে বলা হয়, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল ৮ জুলাই চূড়ান্ত করা হয়। ফলাফল প্রকাশের জন্য প্রয়োজনীয় ওয়েব লিংক তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে। একই সঙ্গে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের আগে ফলাফল ওয়েবপোর্টালে আপলোড না করার নির্দেশনাও দেওয়া হয়েছিল। তবে ৯ জুলাই সকাল ১০টায় ঢাকা বিভাগের ৯টি জেলার ফলাফল সংশ্লিষ্ট লিংকে আপলোড করা হয়। অল্প সময়ের জন্য লিংকগুলো সচল থাকায় সাধারণ ব্যবহারকারীরা সেখান থেকে ফলাফল ডাউনলোড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ফলাফল প্রকাশের পুরো ঘটনা তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন দাখিলের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মো. মিরাজুল ইসলাম উকিলকে। সদস্য হিসেবে রয়েছেন উপবৃত্তি বিভাগের শিক্ষা অফিসার মো. জিয়াউল কবির সুমন এবং প্রশাসন-২ শাখার সহকারী পরিচালক মোছাম্মদ রোখসানা হায়দার।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার তিন বছর পর ২০২৫ সালে পুনরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা গত ১৪ এপ্রিল শুরু হয়ে ১৮ এপ্রিল শেষ হয়।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স