বন্যাকবলিত চট্টগ্রামের সাতকানিয়ায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সরকারের প্রতি দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার সকালে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে দুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় তিনি বলেন, সরকার মানুষের জন্য। মানুষের বিপদে যে সরকার পাশে দাঁড়ায়, সেটিই ভালো সরকার। আর যে সরকার মানুষের খোঁজ নেওয়ার সময় পায় না, সেটি কোনো সরকারই নয়।
ডা. শফিকুর রহমান বলেন, বন্যায় নারী, শিশু ও বয়স্ক মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। তিনি বন্যাকবলিত এলাকাগুলোকে দ্রুত দুর্গত এলাকা ঘোষণা করে জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, ভবিষ্যতে এমন পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন, যাতে মানুষকে বারবার একই ধরনের দুর্যোগের মুখোমুখি হতে না হয়।
বর্তমান সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়ে জামায়াত আমির বলেন, বিরোধীদল হিসেবে সরকার জনগণের স্বার্থে ভালো কোনো উদ্যোগ নিলে তাতে সহযোগিতা করা হবে। মানুষের সমস্যা সমাধানে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
ত্রাণ বিতরণকালে ডা. শফিকুর রহমান বলেন, এসব খাদ্যসামগ্রী শুধুমাত্র সহায়তা নয়, বরং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহমর্মিতার অংশ। তিনি বন্যাদুর্গতদের জন্য দোয়া করেন এবং দ্রুত এই দুর্যোগ কাটিয়ে ওঠার আশাবাদ ব্যক্ত করেন।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস