চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার সকালে উপজেলার কালীপুর লাব্বার দোকান এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন তিনি। এ সময় জামায়াতের নিজস্ব অর্থায়নে দুর্গত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা ও ত্রাণ বিতরণ করা হয়।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. শফিকুর রহমান বলেন, বাঁশখালীর বন্যা সমস্যার স্থায়ী সমাধানে বিরোধীদলের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে এলাকার উন্নয়নে কাজ করার আশ্বাসও দেন।
এ সময় স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস