রাজধানীর পোস্তগোলা ব্রিজে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক সকাল ৬টার দিকে হুমায়ুন কবির নামে ২৩ বছর বয়সী এক যুবককে মৃত ঘোষণা করেন। আহত সোহেল চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, বন্ধুদের সঙ্গে মাওয়া ঘাট থেকে মোটরসাইকেলে করে ঢাকায় ফিরছিলেন হুমায়ুন। পোস্তগোলা ব্রিজে ওঠার পর একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুজনই সড়কে ছিটকে পড়েন।
নিহত হুমায়ুন কবির একটি ডিপার্টমেন্টাল স্টোরে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়। বর্তমানে তিনি রাজধানীর কলাবাগান এলাকায় বসবাস করতেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস