ATN
শিরোনাম
  •  

রাজধানীতে টানা বৃষ্টি, চরম ভোগান্তিতে নগরবাসী

         
রাজধানীতে টানা বৃষ্টি, চরম ভোগান্তিতে নগরবাসী

রাজধানীতে টানা বৃষ্টি

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শুক্রবার সকাল থেকে রাজধানী ঢাকায় টানা বৃষ্টি হচ্ছে। এতে জলাবদ্ধতা, তীব্র যানজট এবং গণপরিবহন সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ঢাকাসহ দেশের ১৪টি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। একই সঙ্গে পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, ঢাকার আকাশ দিনভর মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুক্রবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

এদিকে টানা বৃষ্টিতে কর্মস্থলে যেতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। গণপরিবহনের সংকট, দীর্ঘক্ষণ অপেক্ষা এবং সড়কে জলাবদ্ধতার কারণে ভোগান্তি বেড়েছে। অন্যদিকে যাত্রী সংকটে আয় কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ভাড়ায়চালিত মোটরসাইকেলচালকরাও।।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ