ATN
শিরোনাম
  •  

দেশের পাঁচ নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে

         
দেশের পাঁচ নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে

পানি এখনও বিপৎসীমার ওপরে

সক্রিয় মৌসুমি বায়ু এবং উজানের ভারী বৃষ্টিপাতের প্রভাবে দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের পাঁচটি নদীর নয়টি পয়েন্টে এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি।

শুক্রবার সকাল ৯টার তথ্যের ভিত্তিতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সাঙ্গু, মাতামুহুরী, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর বিভিন্ন স্টেশনে পানি বিপৎসীমার ১০ থেকে ৯৫ সেন্টিমিটার পর্যন্ত ওপরে রয়েছে।

এদিকে তিস্তা, কুশিয়ারা, সুরমা, সোমেশ্বরী এবং ছোট ফেনী নদীর আরও নয়টি স্টেশন সতর্ক সীমায় রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

গত ২৪ ঘণ্টায় ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে সর্বোচ্চ ১০৯ মিলিমিটার এবং বাংলাদেশে চট্টগ্রামে সর্বোচ্চ ২০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, পর্যবেক্ষণাধীন ১২৭টি স্টেশনের মধ্যে ৭৯টিতে নদীর পানি বেড়েছে, ৪৩টিতে কমেছে এবং পাঁচটিতে অপরিবর্তিত রয়েছে।

নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ