ATN
শিরোনাম
  •  

এমবাপ্পে-দেম্বেলের গোলে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

         
এমবাপ্পে-দেম্বেলের গোলে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

সেমিফাইনালে ফ্রান্স

বিশ্বকাপ ফুটবলে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফ্রান্স।

বোস্টনে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ছয় মিনিটের ব্যবধানে দুটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দিদিয়ের দেশমের দল। কিলিয়ান এমবাপ্পে একটি গোল করার পাশাপাশি আরেকটি গোলে সহায়তা করেন। অপর গোলটি করেন উসমান দেম্বেলে।

প্রথমার্ধে পেনাল্টি থেকে গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি এমবাপ্পে। তার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত বাঁকানো শটে জাল খুঁজে নিয়ে দলকে এগিয়ে দেন ফরাসি তারকা। এবারের আসরে এটি তার অষ্টম গোল।

এর কিছুক্ষণ পর এমবাপ্পের বাড়ানো বল থেকে বক্সের বাইরে থেকে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন উসমান দেম্বেলে।

ম্যাচজুড়ে একাধিক নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করলেও দুর্দান্ত গোলরক্ষণে মরক্কোকে লড়াইয়ে রাখেন ইয়াসিন বুনু। প্রথমার্ধে ফ্রান্সের একের পর এক আক্রমণ ঠেকিয়ে দেন তিনি।

এই জয়ের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ফ্রান্স। শেষ চারে তাদের প্রতিপক্ষ হবে স্পেন অথবা বেলজিয়াম।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ