ব্যাচেলর পয়েন্টে বিশ্বকাপ আমেজ, এলো ব্রাজিল-আর্জেন্টিনার সেই দ্বৈরথ
দর্শকদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পর্দায় ফিরল জনপ্রিয় ধারাবাহিক নাটক 'ব্যাচেলর পয়েন্ট সিজন ৫'। নির্মাতা কাজল আরেফিন অমির আকস্মিক অসুস্থতার কারণে সাময়িকভাবে এর কাজ স্থগিত থাকলেও, বৃহস্পতিবার (৯ জুলাই) ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’ -তে মুক্তি পেয়েছে বহুল কাঙ্ক্ষিত ‘চ্যাপ্টার ১৩’।
‘চ্যাপ্টার ১৩’-এর প্রথম ৪টি পর্ব (পর্ব ৯৭ থেকে ১০০) একসঙ্গে মুক্তি দেওয়া হয়েছে বঙ্গ-তে। আর বাকি ৪টি পর্ব (পর্ব ১০১ থেকে ১০৪) দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে আগামী ১৬ জুলাই পর্যন্ত। তবে এবার শুধু সাধারণ গল্প নয়, দর্শকদের জন্য রয়েছে এক বিশাল চমক বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা।
এবারের চ্যাপ্টারের মূল আকর্ষণ হলো ফুটবল বিশ্বকাপ থিম। যেখানে ব্যাচেলর পয়েন্টের চিরচেনা ও তুমুল জনপ্রিয় চরিত্রগুলোকে দেখা যাবে ফুটবল মাঠের চিরবৈরী দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি গায়ে।
মাঠের এই জমজমাট লড়াইকে আখ্যা দেওয়া হয়েছে ‘মোস্ট ওয়ান্টেড ম্যাচ: আর্জেন্টিনা বনাম ব্রাজিল’ হিসেবে। পর্দায় ব্যাচেলরদের এই ফুটবলীয় লড়াই ও হাসির খোরাক দর্শকদের ভিন্ন এক আনন্দ দেবে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, পরিচালকের এই শারীরিক অসুস্থতার কারণেই মূলত চ্যাপ্টার ১৩-এর কাজ শেষ হতে কিছুটা বিলম্ব হয় এবং পূর্বঘোষিত রিলিজের তারিখ পিছিয়ে যায়। তবে ভক্তদের অকৃত্রিম ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে, পুরোপুরি সুস্থ হওয়ার আগেই সীমিত পরিসরে সেটে ফেরেন অমি।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি