ATN
শিরোনাম
  •  

জিম্বাবুয়ের কাছে সিরিজ হারলো বাংলাদেশ

         
জিম্বাবুয়ের কাছে সিরিজ হারলো বাংলাদেশ

জিম্বাবুয়ের কাছে সিরিজ হারলো বাংলাদেশ

একমাত্র টেস্টে পর প্রথম ওয়ানডেতেও হারের তেঁতো স্বাদ পায় বাংলাদেশ। ওয়ানডে সিরিজ বাঁচাতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প ছিল না টাইগারদের সামনে। এমন ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে ১৩ রানে হেরেছে মেহেদী হাসান মিরাজের দল। এতে এক ম্যাচ আগেই সিরিজ হাতছাড়া করলো লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ বৃহস্পতিবার হারারেতে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক মেহেদী মিরাজ। আগে ব্যাট করতে নেমে বেন কুরানের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

৯ চারের সাহায্য ১৩৫ বলে ১১১ করেন বেন কুরান। এছাড়া সিকান্দার রাজা করেন ৫৩ বলে ৩৩ রান। আর শেষ দিকে ৩৮ বলে ৫৮ রানে অরাজিত ঝড়ো ইনিংস খেলেন ব্রাড এভান্স। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ও মিরাজ নেন ২টি করে উইকেট।

২৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৩৮ রানের মধ্যে জোড়া উইকেট হারায় তারা। সৌম্য সরকার ১০ বলে ৫ ও নাজমুল হোসেন শান্ত ১৬ বলে ৯ রান করে সাজঘরে ফিরে যান।

এরপর ক্রিজে আসা তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন ওপেনার তানজিদ হাসান তামিম। ৮৪ রানের জুটি গড়েন তারা।

তানজিদ তামিম ৫৭ ও হৃদয় ৬০ রান করে আউট হলে আবারও ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনে। মাঝে নুরুল হাসান সোহান ৩৮ ও মেহেদী মিরাজ ২৭ রান করে লড়াই চালিয়ে যান।

তবে আর কেউ দাঁড়াতে পারেননি। এতে ৪৮ ওভার ১ বলে ২৩৪ রানে অলআউট হয় বাংলাদেশ। জিম্বাবুয়ের পক্ষে রিচার্ড নাগাভারা নেন ৩টি উইকেট।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ