ATN
শিরোনাম
  •  

ফ্রান্সের বিপক্ষে ম্যাচের আগে দুঃসংবাদ পেল মরক্কো

         
 ফ্রান্সের বিপক্ষে ম্যাচের আগে দুঃসংবাদ পেল মরক্কো

ইসমাইল সাইবারি

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে মরক্কো। ইনজুরির কারণে দলের অন্যতম সেরা খেলোয়াড় ইসমাইল সাইবারি মাঠের বাইরে চলে গেছেন।

বুধবার সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন মরক্কো কোচ মোহাম্মদ ওয়াহবি। তিনি জানান, শেষ ষোলোর ম্যাচে কানাডার বিপক্ষে হ্যামস্ট্রিং চোট পান সাইবারি। নির্ধারিত সময়ের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারায় ফ্রান্সের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না।

ওয়াহবি বলেন, সাইবারি ছাড়া দলের বাকি সব খেলোয়াড় শতভাগ ফিট। তবে আশা করছেন, পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়বেন না এই মিডফিল্ডার।

চলতি বিশ্বকাপে মরক্কোর অন্যতম সেরা পারফরমার ছিলেন সাইবারি। গ্রুপপর্বের তিন ম্যাচেই গোল করেছেন তিনি। এছাড়া নকআউট পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে গুরুত্বপূর্ণ পেনাল্টিও সফলভাবে নিয়েছিলেন এই ফুটবলার।

সাইবারির পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন সুফিয়ান রহিমি।

২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছিল মরক্কো। এবার সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ আটলাস লায়ন্সদের সামনে। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ