বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী মরক্কো। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দলের প্রধান কোচ মোহাম্মদ ওয়াহবি জানিয়েছেন, প্রতিপক্ষকে ভয় নয়, তাদের লক্ষ্য বিশ্বকাপ শিরোপা জয়।
ওয়াহবি বলেন, ফ্রান্সকে চমকে দেওয়ার মতো কোনো গোপন পরিকল্পনা নেই। দুই দলই একে অপরের খেলার ধরন সম্পর্কে ভালোভাবে জানে। মাঠে যে দল নিজেদের পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করতে পারবে, তারাই জয়ের কাছাকাছি থাকবে।
তিনি জানান, মরক্কো রক্ষণাত্মক ফুটবল খেলবে না। বলের দখল ধরে রেখে ধৈর্যের সঙ্গে আক্রমণ গড়ে তোলার পাশাপাশি মাঝমাঠ ও দুই প্রান্তের ফাঁকা জায়গা কাজে লাগিয়ে ফ্রান্সকে চাপে রাখাই তাদের পরিকল্পনা।
২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হারের প্রসঙ্গ টেনে ওয়াহবি বলেন, অতীত নয়, বর্তমান ম্যাচই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। চার বছর আগের সেই ম্যাচের সঙ্গে বর্তমান দলের কোনো তুলনা হয় না।
ফ্রান্সকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে স্বীকৃতি দিলেও নিজেদের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেন মরক্কো কোচ। তিনি বলেন, দলের লক্ষ্য শুধু সেমিফাইনালে ওঠা নয়, বিশ্বকাপ জয়। টুর্নামেন্ট শেষ হওয়ার আগে কোনো অর্জন উদযাপন করতে চান না বলেও জানান তিনি।
তবে ম্যাচের আগে দুঃসংবাদও পেয়েছে মরক্কো। হ্যামস্ট্রিং চোটের কারণে গুরুত্বপূর্ণ মিডফিল্ডার ইসমাইল সাইবারি ফ্রান্সের বিপক্ষে খেলতে পারবেন না। তবে টুর্নামেন্টের পরবর্তী ধাপে তাকে দলে পাওয়ার আশা করছেন কোচ ওয়াহবি।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস