আগামী চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায়ের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী জানান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল সরকারের রাজনৈতিক অঙ্গীকার। তবে তত্ত্বাবধায়ক সরকার নাকি অন্তর্বর্তী সরকার—কোন কাঠামো থাকবে, সে বিষয়ে সব শ্রেণি-পেশার মানুষের মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, জুলাই সনদকে প্রাধান্য দিয়ে সংবিধান সংশোধনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আপিল বিভাগের রায়ে উল্লেখিত ৫৪টি বিষয়ে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের রায় এবং জনআকাঙ্ক্ষার আলোকে রায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি আগামী জাতীয় সংসদের অধিবেশনেই জাতীয় মানবাধিকার কমিশন আইন উত্থাপনের পরিকল্পনা রয়েছে।
এর আগে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায় বহাল রাখেন। এ রায়ের পর আইনজীবীরা জানান, এর ফলে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান পুনর্বহালের পথ উন্মুক্ত হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস