ATN
শিরোনাম
  •  

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঢাকার যেসব এলাকায়

         
 আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঢাকার যেসব এলাকায়

৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ বৃহস্পতিবার ঢাকার ধামরাইয়ের বেশ কয়েকটি এলাকায় টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ধামরাই জোনাল অফিস জানিয়েছে, সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভাড়ারিয়া (একমি) ৩৩ কেভি এবং ধামরাই উপকেন্দ্রের ১, ৩, ৬, ৭, ৮, ৯, ১০ ও ১১ নম্বর ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে আমিন মডেল টাউন, ধানসিঁড়ি, বরাত নগর, হার্ডিঞ্জ স্কুল এলাকা, পাঠানটুলা, কুমরাইল, ইসলামপুর হাসপাতাল রোড, মাদরাসা রোড, তালতলা, খাত্রা, বাসাইল, কুল্লা, গাওয়াইল, গোপালপুর, তেতুলিয়া, হাজিপুর, ইসলামনগর, আশুলিয়া, দিয়াবাড়ী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা কমপ্লেক্স, ধামরাই সরকারি কলেজসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ