হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুরুত্বপূর্ণ এই নৌপথে তিনটি জাহাজে হামলার একদিন পরই তিনি ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের নির্দেশ দেন।
এরপর মার্কিন সেন্ট্রাল কমান্ড—সেন্টকম—জানায়, ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন দফায় হামলা চালানো হয়েছে। হামলার পর দেশটির দক্ষিণ উপকূলের একাধিক এলাকায় বিস্ফোরণের খবর প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
ইরনার তথ্য অনুযায়ী, কিশ দ্বীপের আকাশে যুদ্ধবিমানের উপস্থিতি দেখা গেছে। একই সময়ে বন্দর আব্বাস, কোনারাক ও চাবাহার শহরে একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। হামলার পর চাবাহারের কিছু অংশে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
সর্বশেষ হামলার নির্দেশ দেওয়ার আগে ট্রাম্প ঘোষণা করেন, ইরানের সঙ্গে কার্যকর থাকা যুদ্ধবিরতি আর বহাল নেই। তাঁর এ বক্তব্যের পর পাকিস্তান, কাতার এবং জাতিসংঘ উভয় পক্ষকে সংযম প্রদর্শন ও উত্তেজনা কমানোর আহ্বান জানায়।
তবে এর আগে ট্রাম্প বলেছিলেন, সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা দীর্ঘমেয়াদি যুদ্ধে রূপ নেবে বলে তিনি মনে করেন না। একই সঙ্গে তিনি জানান, কূটনৈতিক আলোচনার সম্ভাবনাও এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি।
এদিকে সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তার প্রতি ইরানের হুমকি কমিয়ে আনতেই সর্বশেষ হামলা চালানো হয়েছে। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস—এলএনজি—এই প্রণালি দিয়েই পরিবাহিত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম দাবি করেছে, বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক হামলার জন্য ইরানকে জবাবদিহির আওতায় আনতেই এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
অন্যদিকে ইরানের প্রধান আলোচক বলেছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কেবল ইরানের নির্ধারিত ব্যবস্থাপনার আওতায়ই স্বাভাবিক থাকবে।
এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়ে বলেছেন, হামলা হলে তার জবাবও হামলার মাধ্যমেই দেওয়া হবে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস